"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জাল ওষুধ রুখতে ছ’দফা নির্দেশ জারি করলো রাজ্য

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ জাল ওষুধ আটকাতে এবার রাজ্য বড়ো পদক্ষেপ গ্রহণ করলো। হোলসেলার ও বিক্রেতাদের জন্য একটি বিশেষ ভবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ছ’দফা নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “হোলসেলারদের এটি নিশ্চিত করতে হবে যে, যে ওষুধগুলি তারা কিনছেন সেগুলি নির্দিষ্ট চ্যানেল মারফত এবং বৈধ সংস্থার থেকে।”

এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে, “হোলসেলাররা যাদের থেকে ওষুধ নিচ্ছেন তাদের লাইসেন্স কতদিন অবধি বৈধতা রয়েছে তা অবশ্যই চেক করতে হবে। আর রাজ্যের বাইরে যে সংস্থার থেকে ওষুধ কিনবেন, অবশ্যই সেইসব সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলসও চেক করতে হবে।

পাশাপাশি হোলসেলাররা অবশ্যই জিএসটি নম্বর ও সংশ্লিষ্ট সংস্থা জিএসটির ক্রেডিট নিচ্ছে নাকি সেটাও খতিয়ে দেখবেন।” আর যে তিনশোটি ওষুধ নিয়ে প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বিক্রেতাদের হোলসেলারদের থেকে মেডিসিন নেওয়ার সময় তার কিউ আর কোড বাধ্যতামূলকভাবে স্ক্যান করার নির্দেশ দেওয়া হয়েছে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930