"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পিসেমশাইকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো ২ নাবালিকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ মাকে বেধড়ক প্রহারের জেরে বাধ্য হয়ে মাকে বাঁচাতে গিয়ে দুই নাবালিকার হাতে খুন হলো পিসেমশাই। কেরলের ওয়েনাড জেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।  

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, একটি বাড়ির একদিকে পিসি থাকেন। অন্য দিকে দুই নাবালিকাকে নিয়ে মা থাকেন। কিন্তু মাঝের মধ্যেই পিসেমশাই নানা অছিলায় মায়ের উপর অত্যাচার করতেন। এদিনও পিসেমশাই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নাবালিকাদের মাকে বেধড়কভাবে মারধর করছিলেন।


নাবালিকারা পিসেমশাইকে আটকানোর অনেক চেষ্টা করেও পারেনি। অবশেষে কোনো উপায় না পেয়ে হাতের কাছে থাকা কাস্তে দিয়ে পিসেমশাইকে কোপ দেয়। এরপরই দুই নাবালিকা থানায় গিয়ে জানায় যে, “তারা পিসেমশাইকে কাস্তের কোপে খুন করে এসেছে”।


ওই দুই জন নাবালিকার কথা শুনে পুলিশ একেবারে হতভম্ভ হয়ে পড়ে। তারপর পুলিশ ওই বাড়িতে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930