"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্রাম দখলকে ঘিরে বোমাবাজির জেরে বীরভূমে মৃত্যু হলো ২ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল রাতেরবেলা থেকে বীরভূমের লাভপুরের হাথিয়া গ্রাম দখলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে তুমুল বোমাবাজি শুরু হয়। দফায় দফায় অশান্তি চলতে থাকে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এত বোমা আসছে কোথা থেকে সেই প্রশ্ন উঠছে।

বস্তুত, লাভপুরের এই গ্রামগুলিতে নকল কয়েনের র‍্যাকেট চলে বলে অভিযোগ। অনেক সময় পুলিশও হানা দেন। মূলত, এদিন এই গ্রামের দখল কার হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এলাকাবাসীর দাবী, “নকল কয়েনের বিক্রেতাদের মাথা শেখ মনিরের এলাকার বুথ সভাপতি শেখ মইনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফির সাথে দ্বন্দ্ব।”

প্রায় মাস ছ’য়েক ধরে মইনুদ্দিন এবং মুস্তাফি ফেরার ছিল। গতকাল সন্ধ্যেবেলা তারা গ্রামে ঢোকার চেষ্টা করলে মনিরের লোকজন আটকে দেন। সেই থেকে বিবাদ শুরু হয়। হাথিয়া বাসস্ট্যান্ডের কাছে দু’পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এরপরে ব্যাপক বোমাবাজি শুরু হতেই দু’জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, “ওরা দু’নম্বরী কাজের সঙ্গে যুক্ত। আমরা বারণ করতে যাই। তখন আমাদের বোমা মারে। সারা রাত বোমা মেরেছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728