"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাত্র ১৩ বছরেই ডেঙ্গির বলি হতে হলো দমদমের সারণীকে

Share

রায়া দাসঃ কলকাতাঃ বর্ষা শুরু হতে না হতেই মশার উৎপাত বেড়েছে। আর এরই মধ্যে আজ ভোর ৫ টা ৪৫ মিনিটে দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। মৃত বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সারণী বন্দ্যোপাধ্যায়। বয়স ১৩ বছর। বাড়ি দমদম পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের মনজেন্দ্র দত্ত রোডে। এই মর্মান্তিক ঘটনায় সারণীর পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই মুহূর্তে দমদমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দুই। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। মৃতার মা গীতিকা বন্দ্যোপাধ্যায় জানান, “গত ১৯ শে জুন থেকে তপসিয়া এলাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু চিকিৎসা ভালো না হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। আর অ্যাম্বুলেন্সের ভিতরেই সব কিছু দিতে দিতে নিয়ে আসা হয়েছিল।

এরপর সারণীকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভেন্টিলেশনে রাখতে হবে বলে জানানো হয়েছিল। তবে সেখানে বাচ্চাদের জন্য ভেন্টিলেশন না থাকায় হাসপাতালের তরফে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তখন আইডিতে নিয়ে যাওয়া হবে বলে ঠিক করা হয়েছিল। কিন্তু সারণীর শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে মাঝ রাস্তায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে খুব ভালো পরিষেবা দিচ্ছিল।


তবে চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, ‘সারণীর ফুসফুসে জল জমেছে। যা আগের বেসরকারী হাসপাতাল দেখেনি। এই হাসপাতাল চিকিৎসা শুরু করেছিল। যদিও পুরো জলটা ফুসফুস থেকে বের করতে না পারায় শ্বাসকষ্ট প্রবল হচ্ছিল।’ আর আজ তো শেষ খবর দিয়ে দিল।” দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং বলেন, “যেকোনো মৃত্যুই দুঃখের। আমরা খবর পাওয়ার পরই পরীক্ষা করে দেখছিলাম। কিন্তু মশার লার্ভা পাইনি। ওরা দিঘা ঘুরতে গিয়েছিল শুনলাম। এখন কোথা থেকে মশা কামড়ালো দেখতে হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31