"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অনুষ্ঠান থেকে ফেরার পথে হাতির সামনে পড়তেই শেষ হলো ২টি তরতাজা প্রাণ

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের দুধিয়া গ্রামের বালুচরের এলাকাবাসী এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল। এদিন হাতির পায়ে পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো গাজলডোবা হাই স্কুলের ছাত্র ১৬ বছর বয়সী তুষার দাস ও ১৯ বছর বয়সী নারায়ণ দাস। তুষার দশম শ্রেণীতে পড়ত এবং নারায়ণ দ্বাদশ শ্রেণীতে পড়ত। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, ছ’জন পড়ুয়া অনুষ্ঠান দেখে জঙ্গল ঘেরা পথ দিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু আচমকা সামনে হাতির দল পড়ে যেতেই সকলে দৌড়াতে শুরু করে। তবে তুষার এবং নারায়ণ দৌড়ে পালাতে গিয়েও না পারায় হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায়। আশেপাশের সকলে ছুটে এলেও ততক্ষণে সব শেষ। এই ঘটনায় বন দপ্তরের কাছে সাহায্য চাওয়া হলেও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

কিন্তু পুলিশকে খবর দেওয়া হলে গাজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও বন দপ্তরের কোনো কর্মী না পৌঁছানোয় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পাশাপাশি এলাকাবাসীরা দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ ও ক্ষতিপূরণের দাবী তুলেছেন। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিন বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে তিস্তার চড় এলাকায় হানা দিচ্ছে। এছাড়া ভুট্টা খেয়ে চাষের জমি তছনছ করে দিচ্ছে।


অর্থাৎ প্রায়শই এলাকায় বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায়। তবে বনদপ্তর সহ প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি। ফলে এই নিয়ে গত সাত দিনে এলাকায় তিন জনের হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। যদিও এদিন পরে অবশ্য বনদপ্তরের কর্মীরা গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেন আর ক্ষতিপূরণের সাথে সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930