"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৬ জন

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ সম্প্রতি আসানসোল থেকে কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের চার জন সদস্য ধরা পড়েছিল। যারা বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। কলকাতা পুলিশের অনুমান, গিরিডি, জামতাড়া, ধানবাদ থেকে প্রতারকদের একটা বড়ো অংশ কলকাতা শহরেও ছড়িয়ে পড়েছে। যারা ব্যাঙ্ক লুঠ, এটিএম জালিয়াতি, প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।

গত কয়েকদিন থেকে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা শহর জুড়ে এই দলের তল্লাশি চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। যারা বিহার, ঝাড়খণ্ডের নানা জায়গা থেকে কলকাতা ও তার আশপাশে ঘাঁটি গেঁড়েছিল। ধৃতদের কাছ থেকে জাল ল্যাপটপ, মোবাইল, এটিএম কার্ড সহ নানা জিনিসপত্র উদ্ধার হয়েছে।


দিন কয়েক আগেই কলকাতায় সত্তরোর্ধ্ব চণ্ডীদাস মল্লিক নামে এক বৃদ্ধকে ভুয়ো ফোন কলে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জেনে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপর চণ্ডীদাসবাবু কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করে জানান যে, “ভুয়ো ফোনে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস না দিলে এটিএম কার্ড ব্লক করে দেওয়ার হুমকি দিলে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বলে দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে সব টাকা লোপাট হয়ে যায়”।


পুলিশ সূত্রে জানা যায়, গত একমাস ধরে কলকাতা সহ বিভিন্ন জেলায় হয়েছে এমন ঘটনা ঘটছে। ইতিমধ্যে পুলিশ এই জামতাড়া গ্যাংয়ের মূল চক্রীর সন্ধান শুরু করে দিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930