"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাস দুর্ঘটনায় আহত ১৫ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার ইন্দপুর থানার বাগডিহার কাছে একটি পর্যটকবোঝাই বাস পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার উপরই উল্টে পড়ে। এই দুর্ঘটনায় ১৫ জন পর্যটক আহত হয়েছেন। বাসের সব পর্যটকই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও স্থানীয় রিক্সা ইউনিয়নের সদস্য। আর সকলেই পুরুষ এবং পূর্ণবয়স্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কসবা রুবি এলাকার রিক্সা ইউনিয়নের তরফে ৬৫ জন বাসে চেপে বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছিলেন। তখনই বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে বাগডিহার কাছে বাসটি উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ কাটাতে গিয়ে উল্টে যায়। এরপর প্রত্যক্ষদর্শীরা ছুটে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তারপর গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930