"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহর থেকে উদ্ধার ক্যানসার সহ বিভিন্ন রোগের ভেজাল ওষুধ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ সম্প্রতি সিডিএসসিওর (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন) পূর্বাঞ্চলীয় শাখা ও পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট কলকাতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় হানা দেয়। দুই সংস্থার যৌথ তল্লাশিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওষুধগুলি সাধারণত ক্যানসার, মধুমেহর মতো রোগ নিরাময়ে ব্যবহৃত হত। ওষুধগুলির বাক্সে লেখা ছিল, সেগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে। কিন্তু এই দাবির সপক্ষে ওষুধ সরবরাহকারী সংস্থাটি কোনও নথি দেখাতে পারেনি বলে অভিযোগ। তা ছাড়া ভেজাল ওষুধ উদ্ধার করতে গিয়ে বেশ কয়েকটি ফাঁকা ওষুধের প্যাকেটও খুঁজে পান তদন্তকারীরা।


তল্লাশির পর ভেজাল ওষুধগুলি বাজেয়াপ্ত করা হয়। কিছু ওষুধ পরীক্ষার জন্য পাঠানো হয়। এই ঘটনায় ওই সংস্থার মালকিনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930