ব্যুরো নিউজঃ চীনঃ চীনের হুবেই প্রদেশের ঝেংজি শহরের জিয়াংইয়াংয়ে একটি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণস্থল থেকে অন্তত পঞ্চাশ বর্গমিটার এলাকা অবধি অভিঘাত দেখা গিয়েছে। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের জেরে দোকানটিতে আগুন ধরে যায়। দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।

দমকল সূত্রের খবর, বারো জনের দেহ বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। সম্প্রতি চীনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। গত রবিবার পূর্ব জিয়াংশু প্রদেশে এইরকম একটি বাজির দোকানে আগুন লেগে আট জনের মৃত্যু হয়। আর দু’জন আহত হয়েছে। গত মঙ্গলবার শি জিনপিংয়ের সরকার বাজি থেকে বিপদের বিষয় সাধারণ নাগরিককে সতর্ক করেছে। প্রসঙ্গত, এখন চীনে বসন্তকালীন উৎসব হওয়ায় বাজির বিক্রি বেড়ে গিয়েছে।










