"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সহযাত্রীর ছুরির আঘাতে আহত ১ তরুণী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর হিন্দমোটর স্টেশনে কয়েক জন মহিলা যাত্রীদের সাথে বচসায় ছুরির আঘাতে আহত হলেন ১ জন তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়। আক্রান্ত তরুণী শ্রীরামপুরের বাসিন্দা রিমা সিংহ। আর হামলাকারী কুন্তিঘাটের বাসিন্দা করুণা দাস।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ওই তিন জন মহিলা সবাই একই ট্রেনের সহযাত্রী। শ্রমিকের কাজ করেন। কয়েক দিন ধরে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এদিন ওভার ব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিলেন। কিন্তু আচমকা করুণা দেবী একটি ফলকাটা ছুরি ব্যাগ থেকে বের করে রিমাকে আঘাত করেন। এতে ওই তরুণীর কান ও মুখে আঘাত লাগে। 
এমনকি নাকের একটি অংশ কেটে যায়। এরপর রিমা যন্ত্রণায় চিৎকার শুরু করে। রেলপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রিমাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এর পাশাপাশি পুলিশ করুণা দেবী এবং রিমাকে পুরো বিষয়টিকে জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেন। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728