"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ডিউটি চলাকালীন নিজের রিভলবার দিয়ে আত্মহত্যা চেষ্টা করলেন ১ পুলিশ কর্মী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে এক পুলিশ কর্মী ডিউটিতে থাকাকালীন আচমকা নিজেরই সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে বসেন। আহত পুলিশ কর্মীর নাম বিভাস ঘোষ। বয়স ২৮ বছর। তিনি উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার SAP দু’নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

জানা যাচ্ছে, বিভাস জামাইষষ্ঠী থেকে বাড়ি ফিরে কাজে যোগ দিয়েছিলেন। এরপর গোপালনগর থানার দশ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে এই ঘটনা ঘটান। এরপরই বিভাসের সহকর্মীরা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে।

পরিবার সূত্রে খবর, মাত্র তিন মাস আগে বিভাস বিয়ে করেছিল। স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এমত অবস্থাতে এই কাণ্ড ঘটালো কেন? তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই বিভাস নার্ভের ওষুধ খাচ্ছিলেন। তাই কোনোরকম মানসিক অবসাদ থেকে এই কাণ্ড করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728