"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শিক্ষকের অভাবে স্কুলে বন্ধ হলো ভর্তি

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আসানসোলের ৭৫ বছরের ঐতিহ্যবাহী বরাকর শ্রী মারোয়ারি উচ্চ মাধ্যমিক স্কুলের বেহাল অবস্থা। বিদ্যালয়ে অনুমোদন ত্রিশ জন শিক্ষক-শিক্ষিকার। কিন্তু মাত্র ১২ জন আছেন। এর মধ্যে দু’জন চাকরীহারা। অতএব পড়ানোর কেউ নেই। তাই এই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে না বলে নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নতুন করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে না।’

টিচার ইনচার্জ দীপিকা রায় জানান, “বারো জন শিক্ষকের মধ্যে দু’জনের চাকরী চলে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর অবধি তারা বিদ্যালয়ে আসবেন ঠিকই। আর যাদের চাকরী গিয়েছে, তারা দু’জনেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াতেন। একজন ইংরাজী, অন্যজন পদার্থবিদ্যা। নতুন করেও কোনো শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়নি। কেউ অবসর নিয়েছেন। কেউ বা বদলি হয়েছেন বদলি।

শিক্ষক নেই বলেই একাদশ শ্রেণীতে এবার ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না বলে বিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি জেলা স্কুল দপ্তরকে জানানো হয়েছে।” অভিভাবকদের দাবী, “হঠাৎ করেই এই সিদ্ধান্তে সন্তানরা সমস্যার মধ্যে পড়েছে। নতুন বিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু সেখানেও আসন সংখ্যার সমস্যা।”


জেলা স্কুল শিক্ষা পরিদর্শক সৌমেন লাহা এই প্রসঙ্গে বলেন, “এই নিয়ে রিজিওন্যাল কাউন্সেলিংয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবেন কিভাবে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী চালু করা যায়। অস্থায়ী শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।” কুলটির বিজেপি বিধায়ক চিকিৎসক অজয় পোদ্দার এই বিষয়ে জানালেন, “আমার বাবা এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। সেই বিদ্যালয়ের আজ এই অবস্থা। আমি বিধানসভায় এই প্রসঙ্গ তুলব।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031