"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাসের চাকায় পিষ্ট হয়ে শেষ হয়ে গেল তরতাজা ১ টি প্রাণ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ সাত সকালেই দ্বিতীয় হুগলী সেতুর উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। হাওড়া থেকে কলকাতাগামী বাসের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১ বাইক চালকের। আহত হয়েছেন আরো ১ জন।

জানা গেছে, হাওড়ার সাঁকরাইল থেকে নিউটাউনের দিকে একটি যাত্রীবোঝাই বাস আসছিল। দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা পার করার পর আচমকা দ্রুত গতিতে আসা বাসটি সামনের একটি চলন্ত বাইককে সজোরে ধাক্কা দেয়। ফলে বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আর ওই বাইকেরই আরো একজন আরোহী আহত হয়েছেন।


পথচারীদের অভিযোগ, “দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে মৃতদেহ সেতুর উপরেই পড়েছিল। অনেক পরে হেস্টিংস ও মন্দিরতলা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে”। এই দুর্ঘটনা ঘটল কিভাবে তা জানতে পুলিশের তরফ থেকে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


দিনের কর্মব্যস্ত সময়ে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বিদ্যাসাগর সেতুতে যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পুলিশের তত্‍পরতায় যান চলাচল স্বাভাবিক হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930