"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফ্লাইওভারের রেলিং ভেঙে মৃত্যু হলো ১ ডাম্পার চালকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পশ্চিম বর্ধমানের অন্ডাল কাজোরা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় ১ জন ডাম্পার চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা এই দুর্ঘটনা দেখে রীতিমত ভয় পেয়েছেন। এদিকে জাতীয় সড়কে এই দুর্ঘটনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ফ্লাই অ্যাশ ভর্তি ডাম্পারটি উনিশ নম্বর জাতীয় সড়কের কাজোরা এলাকা থেকে অন্ডালের দিকে যাচ্ছিল। কিন্তু আচমকা বিকট শব্দে টায়ার ফাটতেই ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ডাম্পারটি জাতীয় সড়কের রেলিং ভেঙে সার্ভিস রোডের ওপর পড়ে যেতেই চালকের মৃত্যু হয়।



এদিকে পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এছাড়া ক্রেনও নিয়ে আসা হয়। আর ডাম্পারটি ফ্লাইওভার থেকে নীচে পড়ে যাওয়ার ফলে একেবারে দুমড়ে মুচড়ে যায়। ফলে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা করার পর ডাম্পারের কেবিন থেকে চালকের দেহ বের করা হয়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা অনেকে জানান, “সেসময় সৌভাগ্যবশত সার্ভিস রোডের উপর কোনো গাড়ি বা বাইক চালক ছিল না। না হলে আরো বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930