"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এজেসি বোস উড়ালপুলে বড়োসড়ো দুর্ঘটনায় আহত প্রায় ২৪ জন

Share

চয়ন রায়ঃ ব্যস্ত দিনের রাস্তায় আচমকাই কলকাতার এজেসি বোস উড়ালপুলে একটি ৪০৭ গাড়ি উল্টে গেল। যার জেরে আহত হন প্রায় ২৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে আর কয়েকজনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দ্রুত গতিতে উড়ালপুল দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই ছোটো মালবাহী গাড়িটি। পুলিশের তরফ থেকে জানা যায়, প্রাথমিকভাবে ওই গাড়িতে ২৫ জন যাত্রী ছিলেন। গাড়িটি কোনো এক অনুষ্ঠানবাড়ি থেকে ফিরছিল। তখনই বাংলাদেশ হাইকমিশনের সামনে উল্টে যায়।

দুর্ঘটনার কারণে সাময়িকভাবে রাস্তায় যানচলাচল ব্যাহত হয়েছে। তবে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728