ব্যুরো নিউজঃ চীনঃ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিন। সোমবার সকালে চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চিনের গুয়াংসি অঞ্চলে ভূমিকম্পের জেরে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের কারণে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের।











