"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বোমাবাজিতে মৃত্যু হলো ১ বিজেপি এজেন্টের

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ সকালবেলা থেকেই কোচবিহারের দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটেরহাট ৩৮ নম্বর বুথের মধ্যেই ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয়েছে মাধব বিশ্বাস নামে এক বিজেপি এজেন্টের। বেশ কয়েক জন আহতও হয়েছেন। বোমের আঘাতে জখম হয়েছেন বিজেপি প্রার্থী মায়া ভৌমিক সরকারও। জখম হয়েছেন এক পুলিশকর্মী এবং প্রিসাইডিং অফিসারও। আহতদের নিশিগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিজেপি প্রার্থী মায়া বলেন, ‘‘আমরা বুথের ভিতর সই করছিলাম। বুথের ভিতর আমি ছাড়াও তৃণমূল এবং সিপিএম প্রার্থী ছিল। হঠাৎ করে এক দল দুষ্কৃতী এসে বোমাবাজি শুরু করে। বাইরে যারা ছিল, তারা দৌড়ে পালিয়ে গেলেও আমরা বুথের ভিতরেই ছিলাম। এক জন পুলিশকর্মী দরজা আটকে দিলেও দুষ্কৃতীরা এসে লাথি মেরে দরজা ভেঙে দেয়। ওরা বুথের ভিতর ঢুকে বিজেপি প্রার্থীর খোঁজ করছিল। এর পর ওরা বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসকে বেরিয়ে যেতে বলে। ও বেরিয়ে যাওয়ার সময় ওকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। মাধব ওখানেই মারা যায়।’’

তবে কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে-র দাবি, গুলি করে খুন করা হয়েছে বিজেপির ওই এজেন্টকে। তাঁর অভিযোগ, পর্যাপ্ত পরিমাণ বাহিনী না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘‘শুক্রবার রাত পর্যন্ত দেখলাম কোচবিহারে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসেনি। তখনই মনে হচ্ছিল ভোটের নামে প্রহসন হবে। যে ঘটনা ঘটার, তাই ঘটল। ফলিমারি গ্রাম পঞ্চায়েত ভোটেরহাটে আমাদের বিজেপি এজেন্টকে বুথ থেকে বার করে মাথায় গুলি করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিভিন্ন জায়গায় বোমাবাজি চলছে। পুলিশ আমাদের ফোন তুলছে না। হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। আর তাই একটা প্রাণ চলে গেল। এর দায়ভার কার? রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে এর দায়ভার নিতে হবে।’’


অন্য দিকে, তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়ের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতেই ওই বিজেপি এজেন্ট খুন হয়েছেন। তিনি বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক এবং নিন্দাজনক। তবে আমি ওখানকার তৃণমূল কর্মীদের কাছ থেকে খোঁজ নিয়েছি। শুনলাম ফলিমারি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে সকাল থেকেই বোমাবাজি করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ৩৮ নম্বর বুথেও হামলা চালানো হয়।

মূল লক্ষ্য ছিল তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো। কিন্তু ওদের হামলায় ওদেরই কর্মী নিহত হয়েছেন। বিজেপি মিথ্যাচার করেছে। বেশ কয়েকটি বুথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আঘাতে বেশ কয়েক জন তৃণমূল কর্মী আহত হয়েছেন।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728