"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নদীয়া সফরে এসে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা গেল ভক্তির বাণী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ বঙ্গ সফরে আসলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই বঙ্গ সফর মূলত ভক্তিমূলক সফর ছিল। এদিন অমিত শাহ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে নদীয়ার মায়াপুরে যান। যে মায়াপুর ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রীচৈতন্য দেবের ভূমি। সেই ভূমিতে দাঁড়িয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে একাধিকবার কৃষ্ণপ্রেমের কথা, ভক্তিবাদের কথা শোনা গিয়েছে।

এদিন অমিত শাহ ইসকন মন্দির ঘুরে দেখার পরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আর শুরুতেই তাঁর মুখে শোনা যায় ‘হরে কৃষ্ণ’। বক্তব্য শেষও করেন কৃষ্ণ নামেই। প্রায় আধ ঘণ্টার বক্তব্যে কোনো রাজনৈতিক কথা শোনা যায়নি। বরঞ্চ জানান, ‘‘আমি এখানে আসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়। তিনি আপনাদের সবাইকে হরে কৃষ্ণ বলেছেন। আর এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, এসেছেন চৈতন্য মহাপ্রভুর এক জন ভক্ত হিসেবে।’’

চৈতন্য মহাপ্রভু যে ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন, যে ভক্তির স্রোত বাংলায় নবজাগরণের সূচনা করেছিল, সেই ভক্তিবাদের কথা অমিত শাহের মুখেও শোনা যায়। অর্থাৎ সেই প্রসঙ্গে বলেন, ‘‘ভালো-মন্দ মানুষের মধ্যে থাকেই। কিন্তু যখন কেউ নিজের অস্তিত্ব ভুলে শ্রীকৃষ্ণময় হয়ে যান, তখন সব ভালোই হয়। ভক্তি ভরে কৃষ্ণনাম স্মরণেই চেতনা জাগ্রত হয়। মনের অজ্ঞতার অন্ধকার দূর হয়।’’ পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের সমাজকল্যাণের ভাবনা নিয়েও বক্তব্য রেখেছিলেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031