"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের সুরাপ্রেমীদের মাথায় চিন্তারভাঁজ, বন্ধ হতে চলেছে দোকান

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের দু’দফা নির্বাচনে নির্বাচন কমিশন মদ বিক্রি নিয়ে কড়া নির্দেশ করেছিল। প্রথম দফা নির্বাচনের আগে ২০ শে এপ্রিল থেকে মদের দোকান ও বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঝে ২৪ শে এপ্রিল দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে আবার বন্ধ হয়ে যায়। আর আবগারী দপ্তরের নির্দেশ অনুসারে আজ সকাল ১০ টা থেকে নিয়ম মেনেই রাজ্যের সমস্ত লাইসেন্স প্রাপ্ত মদের দোকান ও বার খোলা হচ্ছে।

এদিন সকালবেলা থেকেই দোকানে সুরাপ্রেমীদের ভিড় নজরে পড়ার মতো ছিল। কিন্তু ৪ ঠা মে ভোটের ফলাফল প্রকাশের জন্য রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। তবে আগামী ৩ রা মে রাতেরবেলা ১১টা অবধি সমস্ত মদের দোকান খোলা থাকবে। যদিও পরদিন ৫ ই মে সকালবেলা ১০টা থেকে আবার রাজ্যের সমস্ত মদের দোকান স্বাভাবিক নিয়মে খোলা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031