"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে চললো দেদার চুরি, ইতিমধ্যে আটক ৩২ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ একদিকে যখন কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে লক্ষাধিক ভক্তের ভিড় উপচে । সেই সুযোগে দেদার চুরি-ছিনতাইয়ের অভিযোগ উঠল। ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় দেড় শতাধিক GD হয়েছে। আটক করা হয়েছে ৩২ জনকে। তবে গত বছরের তুলনায় কম অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, এখনো অবধি দায়ের হওয়া অভিযোগগুলির মধ্যে অন্তত ১০টি গয়না ও মানিব্যাগ ছিনতাই সংক্রান্ত। বাকি ১৫০টিরও বেশি অভিযোগ মোবাইল হারানো ও চুরির। কৌশি অমাবস্যায় প্রতি বছরই লক্ষাধিক ভক্তের সমাগম হয় তারাপীঠে। ভিড় সামলাতে এ বার বিশেষ ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার ও জেলা প্রশাসন। তারাপীঠে মোতায়েন করা হয়েছিল ৪ হাজারেরও বেশি পুলিশকর্মীকে। গোটা এলাকায় বসানো হয়েছিল ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরা। তার মধ্যে ছিল ফেস রেকগনিশন ক্যামেরাও। নজরদারি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাপীঠ থানার সামনে খোলা হয়েছিল বিশেষ কন্ট্রোল ওয়ার রুম। সেখান থেকেই তারাপীঠের বিভিন্ন প্রান্তে নজর রাখছিল পুলিশ।

বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছিলেন এক মহিলা। তাঁর প্রশ্ন, কন্ট্রোল রুমে কয়েকশো পুলিশকর্মী থাকলেও তাঁরা ঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারলেন না কেন? পুলিশের অবশ্য বক্তব্য, কন্ট্রোল রুমে থাকা ওই পুলিশকর্মীদের একটি অংশকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। বড় কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো যায়। তবে এত কড়া নিরাপত্তার মধ্যেও চুরি-ছিনতাইয়ের অভিযোগ ওঠায় প্রশ্ন উঠছে নজরদারি ব্যবস্থা নিয়ে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031