"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অগ্নিগর্ভ দাঁতন, তৃণমূলের হাতে গুরুতর আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ প্রচারের শেষ দিনে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূলের হাতে বিজেপি প্রার্থী অজিত কুমার জানা আক্রান্ত হয়েছেন। হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এছাড়া প্রচুর বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন। অজিত কুমারের গাড়ি ও একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয়েছে।

জানা গেছে, দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বিশাল মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। র‍্যালিটি সাবড়া থেকে মোহনপুর যাওয়ার পথে আঁতলা এলাকায় পৌঁছালে আচমকাই তাদের ওপর চড়াও হয়। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয় বলে দাবি বিজেপির। হামলায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানার তাঁর একটি হাত ভেঙে গিয়েছে বলে খবর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অনেক কর্মী-সমর্থক জখম হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুষ্কৃতীরা প্রার্থীর বেশ কয়েকটি গাড়ি, সমর্থকদের মোটরবাইকেও দেদার ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনার প্রতিবাদে, দোষীদের গ্রেফতারের দাবিতে মোহনপুর থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দীর্ঘক্ষণ চলে সেই অবরোধ। যার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, নিশ্চিত হার জেনে সন্ত্রাস ছড়িয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে বিশাল পুলিশ বাহিনী।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031