"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রচারে যাওয়ার পথে হামলা চললো আরাবুলের গাড়িতে

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ প্রচারে যাওয়ার পথে ক্যানিংয়ে আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ। হামলার সময়ে গাড়িতেই ছিলেন আরাবুল। বাঁশ, লাঠি নিয়ে গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির উইন্ডো গ্লাস ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আইএসএফ কর্মীদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তবে আরাবুলকে আড়াল করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন আইএসএফ কর্মীরা। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ISF কর্মীরা।

জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দেউলি ১ গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়েছিলেন আরাবুল। অভিযোগ, সে সময়েই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা হাতে বাঁশ, লাঠি নিয়ে গাড়ির ওপর হামলা চালায়। তাঁদের মধ্যে মহিলাও ছিলেন। গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মীরা। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানে রয়েছেন আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলামও। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।

আরাবুল বলেন, “ওরা ওখানে ভোট করতে দেয় না। যাঁরাই প্রার্থী হয়, তাঁদের ওপর হামলা চালায়। নেতৃত্বের ওপর হামলা চালায়। আমি এতদিন বিশ্বাস করিনি। কিন্তু আমার ওপরেই যখন হামলা হল, প্রমাণ পেলাম। আমাকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে। সবার হাতে মেশিন ছিল। তলোয়ার ছিল।” ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক আরাবুল ইসলামের বক্তব্য, “নামেই আরাবুল, সমাজবিরোধী। যে নোংরা খেলা ওখানে খেলতে চাইছে। এর পরিণাম ভয়ঙ্কর হবে। তিন-চার জন লোককে মারধর করেছে র‍্যালির নাম করে। নিন্দাজনক ঘটনা।”




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930