"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে ফলতার হাসিমনগরে বিক্ষোভ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, গত বুধবার তাঁদের ভোটদানে বাধা দিয়েছে তৃণমূল। হুমকি দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বঙ্গনগর ২ পঞ্চায়েত প্রধান ইশরাফুল চকদারের বিরুদ্ধে অভিযোগ। তিনি আবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বলেও এলাকায় পরিচিত। বাড়ি ভাঙচুর, শাসানি থেকে শুরু করে ফল ঘোষণার পর দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

পুলিশের ভূমিকাতেও বাড়ছে ক্ষোভ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ লাঠি চালিয়েছে অভিযোগ গ্রামবাসীদের। বিক্ষোভ-স্লোগানে উত্তপ্ত গোটা এলাকা। ফের ভোটের দাবি বিক্ষোভকারীদের। গ্রামের এখ বাসিন্দা বলছেন, আমি তো ভোট দিতে পারিনি। আমাদের পাড়ায় এরকম অনেকেই আছে যারা ভোট দিতে পারেনি। বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়েছে ইশরাফুল। বাইরে বেরলে মারবে, মার্ডার করবে বলেছে। ওর গ্রেফতারির দাবিতে আমরা মিছিল করছি।

বিক্ষোভকারী আর এক মহিলা বলেন, “থানার পুলিশ আমাদের লাঠিচার্জ করেছে। অত্যাচারের মধ্যে কোনওমতে ভোট দিয়েছি। আমাদের দাবি আমরা নিরাপত্তা চাই। বাড়ি বাড়ি কেন থ্রেট দেওয়া হবে?” পাশে দাঁড়িয়ে এলাকার আর এক ব্যক্তি বললেন, “আমরা আবার ভোট চাই। আমাদের একটাই দাবি পুনর্নিবাচন।” এদিকে তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এসেছে সাঁজোয়া গাড়ি। ততক্ষণে জয় শ্রী রাম স্লোগানে মুখরিত গোটা এলাকা। এলাকার এক বাসিন্দা বলছেন, “এখানে তো শুধু ছাপ্পা হয়। তৃণমূলের লোকেরা শুধু ভয় দেখায়। বলে তৃণমূলকেই ভোট দিতে বলে নাহলে খবর আছে! ভয়ে তো কেউ মুখ খুলতে পারছিল না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031