"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বৃষ্টির আশায় গ্রামবাসীরা বিয়ে দিলেন দুই মহিলা পাত্রীকে

Share

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের গোকর্ণের একটি গ্রামে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বৃষ্টির দেবতা ইন্দ্রকে সন্তুষ্ট করতে এলাকাবাসীরা দুই মহিলার বিয়ে দিলেন। হালাক্কি ভোক্কালিগা সম্প্রদায়ের এক জন মহিলা বৃষ্টি, ফসল ও সুখের দেবতার রূপক হিসাবে মালা দিলেন অপর এক জন মহিলার গলায়।

বিয়ে উপলক্ষ্যে উত্তর কর্ণাটকের তারামাক্কি গ্রামে বহু মানুষ সমবেত হয়েছিলেন। ডিজে চালিয়ে গান ও শোভাযাত্রার ব্যবস্থাও ছিল। শোভাযাত্রাটি গ্রাম থেকে শুরু হয়ে স্থানীয় কেতকী বিনায়ক মন্দিরে গিয়ে করিদেবহারু নামের এক দেবতারও পুজো করা হয়। সেখানেই দুই জন মহিলা একে অপরের গলায় মালা দেয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই এই সম্প্রদায়ের মধ্যে এই ধরণেরর বিবাহের প্রচলন রয়েছে। মহিলারাই পাত্রী নির্বাচন থেকে সমস্ত কাজকর্ম করেন। নিয়ম অনুযায়ী সাধারণ বিয়ের সাথে এই বিবাহের তেমন কোনো তফাৎ নেই।


বিয়ের সময় কেবল মন্ত্রের পরিবর্তে স্থানীয় ভাষায় লোকসঙ্গীত গাওয়া হয়। কিন্তু মালাবদল করলেও দুই জন মহিলা পাত্রী একসাথে থাকেন না। যা একেবারেই বিরল ঘটনা। যদিও বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সব অনুষ্ঠান শেষ হয়ে যায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031