"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ঝড়ের দাপটে বিপর্যস্ত হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ বিকেলবেলা কালবৈশাখীর তাণ্ডবে হাওড়া গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে পড়েছে। আমতা এক নম্বর, আমতা দু’নম্বর ও জগৎবল্লভপুর এই তিন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আচমকা ঝড়ের দাপটে বহু জায়গায় গাছ উপড়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। ফলে আমতা এবং জগৎবল্লভপুরের একাধিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এখনো অবধি ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলবেলা ৪টে ৩০ মিনিট নাগাদ আকাশ কালো করে ঝড় শুরু হয়। ঝড়ের দাপটে বহু বাড়ির চাল উড়ে গিয়েছে। আমতা এক নম্বর, দু’নম্বর ব্লকের ভাটারা, অমরাগড়ি, আজানগাছি ও ঘোড়াবেড়িয়া সহ একাধিক গ্রাম কার্যত ওলট-পালট হয়ে পড়েছে। আবার বেশ কয়েকটি এলাকায় শিলা বৃষ্টিও হয়েছে। এছাড়া জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। যদিও উদ্ধারকারী দল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েছেন।

হাওড়া জেলা শাসক পি দীপাপ প্রিয়া জানিয়েছেন যে, “জেলার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির খবর এসেছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানতে ব্লকগুলো থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930