"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতা’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকার রাজ্য বাজেটে রাজ্যের মাধ্যমিক পাশ করা, চাকরী না পাওয়া যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছে। যেখানে মাসে ১৫০০ টাকা করে ভাতা পাওয়া যাবে। যা প্রাথমিক ভাবে পাঁচ বছর অবধি পাওয়া যাবে। এরপরেও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে শোনা গিয়েছিল আগস্ট থেকে টাকা ঢুকবে। পরবর্তীতে তা এক ধাক্কায় অনেকটাই এগিয়ে আসে। আর জানিয়ে দেওয়া হয়, “১ লা এপ্রিল থেকেই যুবক-যুবতীরা টাকা পেতে শুরু করবে।”

কিন্তু ভোটমুখী বাংলায় আচমকা এই ঘোষণায় বিরোধীরা একের পর এক তোপ দাগতে থাকে। এমনকি তৃণমূল সরকারের বিরুদ্ধে ভাতা দিয়ে ভোট কেনার অভিযোগ নিয়েও সরব হন। তবে এবার যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার সময়সীমা এক ধাক্কায় প্রায় আরো এক মাস এগিয়ে এসেছে। অর্থাৎ আজ থেকেই বেকার ভাতা পাওয়া যাবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ থেকে জানান, “১ লা এপ্রিল থেকে যেটা ঢোকার কথা ছিল সেটা আজ থেকে ঢুকবে। যুবসাথীর টাকা আজ থেকে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই ফেব্রুয়ারী থেকে ঢুকে গিয়েছে। আমরা যেটা বলি সেটা আমরা করি।”

এদিকে, এই প্রকল্পে ২০২৬-২৭ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরুর পর থেকেই গোটা রাজ্য জুড়েই কার্যত লাখ লাখ আবেদনের পাহাড় জমতে শুরু করে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও প্রচুর আবেদন জমা পড়ে। অন্যদিকে, বেকার ভাতা সহ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারেও এক ধাক্কায় পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে দেড় হাজার টাকা পাওয়া যাবে। আর এসসি বা তপশিলী জাতি ১ হাজার ৭০০ টাকা পাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031