"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো ২ যুবক, এদিকে নাতির মৃত্যু শুনে মারা যান ঠাকুমা

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ নববর্ষের সকালে মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন দুই যুবক। সঙ্গে ছিল বাইকও। হঠাৎই একটি সবজি বোঝাই একটি গাড়ি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এ দিকে নাতির মৃত্যুর খবর পেয়ে শোকে মৃত্যু হয় ঠাকুমারও। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, মৃতদের নাম সুভাষ মণ্ডল (৩৫), বিকি মণ্ডল (২২)। জয়নগর থানার অন্তর্গত ব্যাজরা মলিঘাঁটি এলাকার বাসিন্দা তাঁরা। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরের দিকে একটি অনুষ্ঠান বাড়ি থেকে তাঁরা ফেরেন। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে কথা বলছিলেন দু’জন। আচমকাই জয়নগরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি সবজি বোঝাই গাড়ি তাঁদের ধাক্কা মারে। ছিটকে পড়েন রাস্তার ধারে। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা। সুভাষ ও বিকিকে উদ্ধার করে জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, নাতি বিকির মৃত্যুর খবর পেয়ে এই শোক সহ্য করতে পারেননি তাঁর ঠাকুমা বছর ৬০-এর মলিনা মণ্ডল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এ দিকে পর পর মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা এলাকায়। বাকরুদ্ধ এলাকার লোকজনও। এ দিন নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাড়ায়। এই ঘটনার পরে সব বাতিল করা হয়েছে।


স্থানীয় বাসিন্দা জয়দেব দাস, বিশ্বনাথ মণ্ডলরা জানান, এমন ঘটনা যে ঘটতে পারে বিশ্বাসই হচ্ছে না কারও। তবে তাঁদের অভিযোগ, যে রাস্তায় এই দুর্ঘটনা, প্রতিদিনই সেখানে বেপরোয়া গাড়ির দাপাদাপি। একটা বাম্পার পর্যন্ত নেই রাস্তায়। এ দিকে এই ঘটনার পরেই গাড়ি ফেলে পালিয়ে যান চালক। জয়নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930