"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হিঙ্গলগঞ্জের BSF ক্যাম্পে আগুন লেগে ঝলসে গেল ১ জওয়ান

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়ান ক্যাম্পে ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে চারিদিক ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনায় ১ জন জওয়ানের আগুনে ঝলসে মৃত্যু হয়। মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিং। বিএসএফের এস আই পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, এদিন জ্যোতিরাম সিং ওই ক্যাম্পের পেট্রোল পাম্পের ঘরে পেট্রোলিন স্পিডবোর্ডে তেল দিতে গিয়েছিলেন। তখনই আচমকা ওই ঘরে আগুন ধরে যায়। আর দাহ্য পদার্থ মজুত থাকায় ঘরটি দাউদাউ করে জ্বলে উঠে। এরপর ওই ক্যাম্পের বাকি জওয়ানদের বিষয়টি নজরে আসতেই তারা আগুন নেভাতে তৎপর হন। স্থানীয়রাও ছুটে এসে জল-বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশী ছিল যে আগুন নেভানো সম্ভব হয়নি।

পরে দমকল ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পরই জ্যোতিরাম সিংকে উদ্ধার করা হয়। ততক্ষণে অবশ্য তাঁর মৃত্যু হয়েছে। তারপর মৃতদেহ বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দমকল কমী দের প্রাথমিক ভাবে অনুমান, শর্টসার্কিটের কারণেই ওই ঘরে আগুন লাগে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930