"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হাওড়ার দু’টি গুদাম

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল গভীর রাতে হাওড়ার আমতার গগন মোড়ে ভয়াবহ আগুনে পুড়ে দু’টি গুদাম ভস্মীভূত হয়ে গেল। গুদামগুলির মধ্যে একটি কাঠের গুদাম ও একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম। গুদামের সামনে থাকা একটি চার চাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীরা আসা সত্ত্বেও আজ সকাল অবধি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে খবর, এদিন প্রথমে কাঠের গুদামে আগুন ধরে যায়। পরে পাশের বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামের সামনে থাকা একটি গাড়িতেও আগুন ধরে যায়। জানা গেছে, কাঠের গুদামের মধ্যে প্রচুর কাঠ মজুত করা ছিল। বৈদ্যুতিন সরঞ্জামের গুদামেও একাধিক এসি, ফ্রিজ মজুত ছিল। এই ঘটনায় কাঠের গুদামের মালিকও আহত হন।

তবে দমকল বিভাগ এবং আমতা থানায় খবর দেওয়া হলে দমকল বিভাগের কর্মীরা খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। পাশাপাশি হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল সহ একাধিক পদস্থ কর্তারাও ঘটনাস্থলে এসে পৌঁছান। আগুন লাগার কারণ সঠিক ভাবে জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু হয়েছে।


আজ উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি ঘটনাস্থল পরির্দশনে যান। এরপর পুলিশ ও দমকল আধিকারিকদের সাথে কথা বলেন। নির্মল মাজি এই ঘটনা প্রসঙ্গে জানান, “এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়ে জানার জন্য রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং জেলার পুলিশ সুপার সুবিমল পালের সাথে কথা হয়েছে। আর ঘটনাস্থলে ফরেন্সিক দল নিয়ে তদন্তের দাবী জানানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930