"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী আগুনে ভস্মীভূত দু’টি প্লাস্টিক কারখানা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা কলকাতার বেহালা চণ্ডীতলার প্লাস্টিকের সরঞ্জাম তৈরীর দু’টি কারখানায় ভয়াবহ আগুন লেগে কারখানা দু’টি একেবারে ভস্মীভূত হয়ে যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই অগ্নিকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীরা বেহালা চণ্ডীতলার প্লাস্টিকের কন্টেনার তৈরীর কারখানায় প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি দ্রুত দমকল কর্মীদের খবর দেওয়া হলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারপর আগুন আয়ত্তে আনতে পর পর মোট সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।


প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে জানা গিয়েছে যে, ওই কারখানার পেছনে কয়েক মাস একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল। সেখানে শ্রমিকরা রাতের খাবারের জন্য রান্না করার সময় অসাবধানতাবশত প্রথমে একটি তাঁবুতে আগুন লেগে যায়। এরপরেই একের পর এক তাঁবুতে আগুন ছড়াতে থাকে। এভাবেই পাশের প্লাস্টিকের কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

এছাড়া কারখানার মধ্যে প্লাস্টিকের মত দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর আকার ধারণ করে। তবে ওই কারখানায় নাইট শিফটে কর্মরত পাঁচ জন কর্মীকে সুস্থ ভাবে বের কঢ়ে নিয়ে আসা হয়। বিধায়ক রত্না চট্টোপাধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। 
এর সাথে সাথে ওই কারখানায় অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আর অগ্নিনির্বাপক কোনোরকম যন্ত্র না থাকলে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে দমকল আধিকারিকরা জানিয়েছেন।    

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930