"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘১০০ দিনে ৪৩ শতাংশ কাজ করেছে শুভেন্দুর সরকার’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ ১০০ দিন হয়েছে বাংলায় এসেছে বিজেপি সরকার। ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তার ৪৩ শতাংশ কাজ সম্পন্ন করেছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির কাওয়াখালির একটি সভা থেকে এই বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলায় বিজেপি সরকার এসে কী কী কাজ করেছেন, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন অমিত শাহ। দেশের নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতার লাগাতে জমি প্রয়োজন। বাংলায় বিজেপি সরকার এসেই সেই জমি দিয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলে বহুদিন থেকেই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সম্প্রতি নয়া নির্দেশিকায় বলা হয়েছে, নাগরিকত্বের জন্য যা যা আবেদন জমা পড়েছে, সেগুলি সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে চলে যাবে। সব নথি খতিয়ে দেখে তিনি নাগরিকত্ব দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন। এদিন বক্তব্য রাখার সময়ে এই বিষয়টিই তুলে ধরেন অমিত শাহ ন্যায় সংহিতা নিয়েও বক্তব্য রাখেন তিনি। অমিত শাহের অভিযোগ, ন্যায় সংহিতা লাগু করতে বাধা দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির সাম্রাজ্য ভেঙে যাবে বলেই চালু করেননি তিনি।


বিজেপির সরকার আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ওই ফাইলেই সই করেছেন বলে জানান অমিত শাহ। জ়িরো FIR, ৬ বছরের বেশি শাস্তি রয়েছে এমন ধারায় ফরেন্সিক টিমের রিপোর্ট বাধ্যতামূলক করা- সব প্রসঙ্গ ঘুরেফিরে এসেছে অমিত শাহের বক্তব্যে। বাংলায় আইনের শাসন সুনিশ্চিত হবে বলে তাঁর বিশ্বাস, বলেছেন শাহ। দ্রুত বিচার পাওয়ার ক্ষেত্রেও কাজ করা হয়েছে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিখ দাঙ্গা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, নানুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে অমিত শাহের দাবি, এই সব ঘটনায় ন্যায় পেতে দশকের পর দশক লেগে গিয়েছে। এ বার দ্রুত বিচার পাওয়ার জন্য সব পদক্ষেপ করা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031