"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহরের নামী স্কুলে আচমকা অসুস্থ হয়ে গেল ২৪ জন পড়ুয়া

Share

রায়া দাসঃ কলকাতাঃ গতকাল দেশবন্ধু পার্কের একটি নামী স্কুলে একসঙ্গে ২৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লো। জ্বর, পেটেব্যথা নিয়ে ইতিমধ্যেই অসুস্থ ছাত্রীদের আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কিছু পদক্ষেপও করেছেন মন্ত্রী।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবার ও জল থেকে কোনওভাবে বিষক্রিয়া হতে পারে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে পেটে ব্যথা, জ্বর ও বমির লক্ষণ দেখা গিয়েছে। কারও কারও শ্বাস নিতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পড়ুয়ার পরিবার। হাসপাতাল সূত্রে খবর, ​প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ ছাত্রীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে!আগের থেকে অনেকটাই সুস্থ ছাত্রীরা। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এক অসুস্থ পড়ুয়ার বাবা-মা জানাচ্ছেন, কিছুক্ষণ আগে পর্যন্ত সুস্থই ছিল। মেয়ের সঙ্গে কথাও হয় তাঁদের। পরে রাতে হঠাৎ করে স্কুল থেকে ফোন করে জানানো হয়, অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আবার কেউ বলছেন, মেয়ে শ্বাস নিতে পারছে না। বুক যন্ত্রণা করছে। টাল খেয়ে পড়ে যাচ্ছে। চোখ বেরিয়ে আসছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অসুস্থ পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গেও বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তবে, আদৌ খাবার বা জল থেকে বিষক্রিয়া নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, আগামিকাল স্বাস্থ্য দফতর থেকে বেশ কয়েকজন আধিকারিক ওই স্কুলে যাবেন।


একইসঙ্গে পানীয় জলের ট্যাঙ্ক পরিষ্কার রয়েছে কি না, তা দেখা হবে। পানীয় জলের স্যাম্পেল নেওয়া হবে! খাবারের কাঁচামালও পরীক্ষা করা হবে। রান্নার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদেরও ঘটনাস্থলে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সব খতিয়ে দেখেই অসুস্থতার কারণ সম্পর্কে জানা যাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যদফতর থেকে ওই স্কুলে যাবে। কোথায় আছে খাবার-দাবার সেগুলি দেখবে। পরিচ্ছন্নতা দেখবে। যিনি রান্না করেন, তাঁকে পরীক্ষা করা হবে। জলের পরীক্ষা হবে। উল্টোডাঙা থানা থেকে গিয়ে রান্নাঘর সিল করে দিয়েছে। সেটাই নিয়ম। উল্টোডাঙা থানার আইসি-কে বলেছি, একটা বিকল্প ব্যবস্থা করতে, যেখানে বাকিদের রান্না হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031