"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাত্র ৩৯ টাকাতে এবার মহিলাদের জন্য চালু হচ্ছে শাটল পরিষেবা

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ মাত্র ৩৯ টাকাতেই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৌঁছে যেতে পারবেন। এবার কলকাতা ও সংলগ্ন এলাকায় যাত্রী সাথীর শাটল পরিষেবা চালু হচ্ছে। পূর্ববর্তী সরকারের তত্ত্বাবধানে চালু হয়েছিল এই অ্যাপ ক্যাব সার্ভিস। ওলা-উবারকে টক্কর দেয় এই অ্যাপ ক্যাব। এবার যাত্রী সাথী নিল নতুন উদ্যোগ। মহিলাদের জন্য চালু হচ্ছে শাটল পরিষেবা। ভাড়া শুরু মাত্র ৩৯ টাকা থেকে।

মহিলাদের যাতায়াত আরও সাশ্রয়ী ও সহজ করতে বড় উদ্যোগ নিতে চলেছে যাত্রী সাথী। এবার মাত্র ৩৯ টাকায় মহিলাদের জন্য বিশেষ শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দৈনন্দিন যাতায়াতে মহিলাদের বাড়তি সুবিধা দেওয়া এবং গণপরিবহণে তাঁদের নির্ভরতা আরও বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে কর্মজীবী মহিলা ও পড়ুয়াদের কথা মাথায় রেখেই কম খরচে শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি রুটে পরিষেবা চালু হতে পারে। যাত্রীদের চাহিদা এবং পরিষেবার সাফল্য পর্যালোচনা করে পরবর্তী সময়ে আরও রুটে শাটল বাড়ানোর পরিকল্পনাও থাকতে পারে। এর সবথেকে বড় বিশেষত্ব হল, ১০০-১৫০ টাকা খরচ হবে না। মাত্র ৩৯ টাকা থেকেই শাটল পাওয়া যাবে। স্বল্প মূল্যে এই পরিষেবা চালু হলে মহিলাদের দৈনিক যাতায়াতের খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নির্দিষ্ট রুটে শাটল পরিষেবা চালু হওয়ায় যাতায়াত আরও সংগঠিত ও সুবিধাজনক হবে। ‘যাত্রী সাথী’র এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের মহিলা যাত্রীদের জন্য সাশ্রয়ী পরিবহণের ক্ষেত্রে এটি নতুন সংযোজন হতে চলেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30