"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জাতীয় সড়কে টোটোর ধাক্কায় নয়ানজুলিতে উল্টে গেল পর্যটকদের গাড়ি

Share

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘায় যাওয়ার পথে ১১৬বি জাতীয় সড়কে নন্দকুমারের শীতলপুর এলাকায় পর্যটকদের গাড়ি নয়ানজুলিতে পড়ে এক জন শিশু ও দু’জন মহিলা সহ টোটোর চালক আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, একটি বাস দিঘার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে একটি টোটো নন্দকুমার থানার শীতলপুর এবং বনভেড়া এলাকায় যাচ্ছিল। আর পর্যটক ভর্তি একটি প্রাইভেট গাড়িও আসছিল। তখন টোটো চালক বাসকে পাশ কাটিয়ে বেরোতে গেলেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে। আর টোটোর ধাক্কা লেগে গাড়িটিও নয়ানজুলিতে পড়ে যায়। এরপর এই ঘটনায় আহত এক জন শিশু, দু’জন মহিলা ও টোটো চালককে উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, এই দুর্ঘটনার পর টোটো এবং প্রাইভেট গাড়ি দুটোই জলে পড়ে রয়েছে। তবে, জাতীয় সড়কে তিন চাকার টোটো ও অটো চলাচল নিয়ে সরকারী নিষেধাজ্ঞা জারি থাকলেও সেই সমস্ত নিয়ম উপেক্ষা করে জাতীয় সড়কে দেদার টোটোর দৌরাত্ম্য চলে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728