"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গঙ্গার ঘাট পরিষ্কার রাখতে বাগবাজার ঘাটে ঝাঁটা ধরলেন খোদ মুখ্যমন্ত্রী

Share

রায়া দাসঃ কলকাতাঃ আন্তর্জাতিক যোগদিবস বড় করে পালন হবে কলকাতায়। বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শহরকে পরিচ্ছন্ন রাখতে কলকাতা পুরসভার উদ্যোগে শুরু নতুন উদ্যোগ। বুধবার উত্তর কলকাতার বাগবাজার ঘাট থেকে সেই কর্মসূচির সূচনা হয়। শহরের গঙ্গার ঘাটগুলিকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার জন্য এ দিন এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার সকালে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল, মন্ত্রী তাপস রায়-সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গাছ লাগানোর পাশাপাশি নিজে হাতে ঝাঁটা দিয়ে গঙ্গার ঘাট পরিষ্কার করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা একটা সুন্দর, স্বচ্ছ বাংলা উপহার দেব।’ সেই জন্যেই কর্মসূচির আয়োজন করা হলো বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ১৫ জুন কলকাতা পুরসভায় একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ২১ জুন ‘যোগ দিবস’-এর আগে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ‘স্বচ্ছতাকে স্বাগত’ নামে একটি কর্মসূচি চালুর কথা বলা হয়। কলকাতা শহরের বিভিন্ন ঘাট, পার্ক, রাস্তা পরিষ্কারের কথা জানানো হয়। পুরসভার তরফে আগামী পাঁচ দিন ধরে এই কর্মকাণ্ড চলবে শহর জুড়ে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031