চয়ন রায়ঃ কলকাতাঃ অনেক খোঁজাখুঁজির পর এবার কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করা হয়েছে।

তোলাবাজির অভিযোগে সুশান্তকে খুঁজছিল পুলিশ। মাঝে একবার ওডিশা পর্যন্ত তাঁকে ধাওয়াও করা হয়। অভিযোগ, পুলিশকে আসতে দেখে পড়শি রাজ্যে রাস্তায় গাড়ি থেকে নেমে গা-ঢাকা দেন সুশান্ত। সেই সময়ে তাঁর গাড়ি থেকে গ্রেপ্তার হন চালক সুজিত চৌধুরী। অভিযোগ ছিল, কসবার ১০৮ নম্বর ওয়ার্ডে হকারদের দোকান দেওয়ার নামে টাকা আদায় করেছিলেন তিনি। হকারদের থেকে প্রায় তিন কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন হকার্স কমিটির কয়েক জন। তার পর থেকেই খোঁজ মিলছিল না সুশান্তের।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









