"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গোসাবায় গোরুর হাটে চলছে তৃণমূলের দেদার তোলাবাজি

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলী বাজারের গরুর হাটে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলো। জানা যাচ্ছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নামে সাদা কাগজে বিল ছাপিয়ে প্রকাশ্যে গোরু কারবারি ও ক্রেতাদের কাছ থেকে দেদার তোলাবাজি চলছে। গোরু ব্যবসায়ীদের কথায়, “হাজারে তিরিশ টাকা করে নিচ্ছে। এইভাবে গরু কিনে নিলে লস হয়ে যাবে।”

প্রতি বৃহস্পতিবার এবং রবিবার করে এই বাজারে হাট বসে। এর মধ্যে রবিবার গোরুর হাট বসে। কিন্তু অভিযোগ উঠছে যে, সেখানে গোরু কারবারি ও ক্রেতাদের কাছ থেকে প্রতি এক হাজার টাকা পিছু তিরিশ টাকা করে নেওয়া হচ্ছে। এমনকি পঞ্চায়েতের নামে বিল ছাপিয়ে দেদার তোলাবাজি চলছে। যদিও সেই সাদা কাগজে নেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কোনো স্ট্যাম্প বা প্রধানের কোনো সই নেই।

স্থানীয় পঞ্চায়েত প্রধানের আত্মীয় তথা হাট থেকে টাকা আদায়কারী শীতেশ প্রামাণিক তোলাবাজির বিষয়টি অস্বীকার করে জানান, “বাজারের উন্নয়নের জন্য এই টাকা তোলা হচ্ছে। সবটাই আইন মেনে হচ্ছে। অনেক সময় গোরু কিনে নিয়ে যাওয়ার সময় গোরু কারবারিরা রাস্তায় সমস্যার মুখে পড়েন। সেই কারণে পঞ্চায়েতের তরফ থেকে একটা রশিদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা কোনোরকম সমস্যার সম্মুখীন না হন।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728