"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ গড়িয়ায় শ্রীরামপুর রোডের ভ্যালি পার্কে এক বিজেপি কর্মীর উপর হামলা চালিয়ে রীতিমতো খুনের চেষ্টার অভিযোগ উঠলো। সেখানেই মুদিখানার একটি দোকানে এক জন বিজেপি সমর্থক ও এক জন তৃণমূল সমর্থক বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। আর তখনই এই হামলা হয়।

জানা যায়, এলাকার বিজেপির সমর্থক পিন্টু এবং তৃণমূল সমর্থক বুড়ো নামে দুই যুবক একটি মুদিখানার দোকানে বসে নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আচমকা দু’পক্ষের মধ্যে ঝগড়া বিরাট আকার ধারণ করলে বুড়ো সেখান থেকে চলে গিয়ে এক জনকে ঘটনাস্থলে নিয়ে এসে পিন্টুর উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রথমে বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। যখন পিন্টু কোনোক্রমে ছুটে পালাতে যায়। তখন আবার আঘাত করতে যায় বলে অভিযোগ ওঠে।

এরপর হাত দিয়ে প্রতিহত করতে গেলে পিন্টুর হাতের আঙ্গুলের একাংশ কেটে আলাদা হয়ে যায়। তারপরেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর রক্তাক্ত অবস্থায় পিন্টু সাইকেল নিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেখানকার মহিলারা দেখতে পেয়ে তার হাতে ওড়না দিয়ে রক্ত বের হওয়া আটকায়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031