"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার FIR দায়ের হলো অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জন সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ এই এফআইআর দায়ের করেছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন ৫ ই মে রাজীব সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটির থানায় লিখিত অভিযোগ জানান। নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার ভিডিয়ো লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচটি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

এর মধ্যে তিনটি ভারতীয় সংহিতা আইনের ধারা রয়েছে। বিএনএস ১৯২, বিএনএস ১৯৬(জামিন অযোগ্য), বিএনএস ৩৫১/২(জামিন অযোগ্য) ধারা রয়েছে। এছাড়াও রিপ্রেজেটিয়ন অফ পাবলিক এক্ট এর দু’টি ধারা প্রয়োগ করা হয়েছে।


  • ভারতীয় ন্যায় সংহিতার ১৯২ ধারা, জামিন যোগ্য ও দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগ।
  • ১৯৬ ধারা, জামিন অযোগ্য এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো।
  • ৩৫১/২ ধারা, জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা।
  • ৩৫৩(১)(c) ধারা, জামিন যোগ্য। মিথ্যা, বিভ্রান্তিকর বক্তব্য এবং গুজব ছড়ানো।
  • জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারা প্রয়োগ করা হয়েছে। নির্বাচনের প্রচারে বিভিন্ন ধরণের বক্তব্য দিয়ে মানুষ এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চাপ তৈরী করা।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930