"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দিল তৃণমূল

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ২১ শে শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে আজ অনুব্রত মণ্ডল ও কাজল শেখ বীরভূম থেকে কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। এদিন দুপুরবেলা ১টা নাগাদ অনুব্রত মণ্ডল ভবানীপুরে গীতবিতান ভবনে পৌঁছাতেই মেয়র ফিরহাদ হাকিম কাজল শেখকে নিয়ে সোজা রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির দপ্তরের চলে যান। সেখানেই বেশ কিছুক্ষণ সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আলাদা করে বৈঠক করেন।

সাম্প্রতিককালে বীরভূমে অনুব্রত মণ্ডলের কুকথা নিয়ে রাজ্য-রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে যায়। তার পুলিশকে কদর্য ভাষায় হুমকির অভিযোগের পর থেকে কাজল শেখের সঙ্গে মনোমালিন্য শুরু হয়। এমতাবস্থায় কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের সাথে আলাদা বৈঠক নতুন মাত্রা পায়। এই বৈঠকে দুই নেতাকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, কারোর ব্যক্তিগত ইগোর লড়াই লড়তে গিয়ে দলের ক্ষতি মেনে নেওয়া হবে না। পাশাপাশি সুব্রত বক্সি অনুব্রত মণ্ডলকে কুকথা কাণ্ড প্রসঙ্গে লাস্ট ওয়ার্নিং দিয়েছেন। আর এমন হলে বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এদিন ২১ শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের এই বৈঠকে ডাকা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31