"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খিদিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল রাত ১টা নাগাদ খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ১৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপর দমকলের কুড়িটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালবেলা দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। আজ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে সোজা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সবরকম ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এখনো অবধি সরকারের তরফে সার্ভে শুরু করা হয়নি। তদন্ত তো হবেই। আগুন লাগলো কিভাবে? কটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান কার কার নামে ছিল তা খতিয়ে দেখা হবে। আর ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে। তার আগে সার্ভে রিপোর্ট সামনে আসতে হবে। কাদের পুরো দোকান জ্বলে গিয়েছে, কাদের অর্ধেক। যাদের পুরো দোকান জ্বলে গিয়েছে, তাদের দোকান বানিয়ে দেওয়া হবে ও ব্যবসার কাঁচামাল কেনার জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে। যাদের অর্ধেক দোকান পুড়েছে, তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে।”

পাশাপাশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “মাঝেমধ্যে সিলিন্ডারগুলোকে পরীক্ষা করে দেখতে হবে। জীবনও তো চলে যেতে পারত। এসি মেশিনও দেখতে হবে। মার্কেট এখন সরাতে হবে। নতুন হবে। একটা জায়গা আমরা বেছে রেখেছিলাম, অন্য একটা কাজে, সেখানেই আপাতত বাজার সরানো হোক। সেখানে বাইরের কেউ আসবে না, এখানকার ব্যবসায়ীরাই আপাতত ব্যবসা করবেন।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930