"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পড়ুয়া সহ পুলকার পুকুরে উল্টে মৃত্যু হলো ৩ পড়ুয়ার

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দুপুরবেলা হাওড়ার উলুবেড়িয়ার বহিরা গ্রামের কাছে একটি পুলকার বিদ্যালয় থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে আচমকা পুকুরে পড়ে ৩ জন পড়ুয়ার মৃত্যু হয়। আর ২ জন পড়ুয়া আহত হয়। মৃত পড়ুয়াদের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গাড়িটি স্থানীয় একটি বিদ্যালয় থেকে পাঁচ জন পড়ুয়াকে নিয়ে ফিরছিল। কিন্তু আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়াদের নিয়ে সোজা পুকুরের মধ্যে গিয়ে পড়ে। এরপর দ্রুত এলাকাবাসীরা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। আবার পুলিশের কাছেও খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পরে ডুবুরি নামানো হয়।

তারপর কিছুক্ষণের চেষ্টায় পাঁচ জন পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তিন জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকি দু’জনের চিকিৎসা চলছে। এই ঘটনায় পুলিশ গাড়ির চালককে আটক করে পুলকারটি নিয়ন্ত্রণ হারানোর কারণ জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এটি যান্ত্রিক ত্রুটি, না কি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এলাকাবাসীদের একাংশের দাবী, “অন্য একটি গাড়ির সাথে রেষারেষি করার সময় পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728