"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্নান করতে সমুদ্রে নেমে মন্দারমণিতে তলিয়ে গেল ৩ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় অর্ণবের অপেক্ষায় প্রহর গুনছে বঙ্গ। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্রে নেমে তলিয়ে যান তিন জন। তবে কোনোক্রমে দু’জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও তৃতীয় জনের মৃত্যু হয়। মৃত যুবক হলো গোবিন্দ পন্ডা। বয়স ১৮ বছর।

অর্ণবের প্রভাব প্রত্যক্ষ ভাবে বাংলায় না পড়লেও, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রকোপ যে থাকবে, তা নিয়ে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল হাওয়া অফিস। এ দিন দুপুর ২টোর পর থেকেই জেলার বিভিন্ন জায়গায় হাওয়া ঘুরতে শুরু করে। কোথাও ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাত। কোথাও আবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। দিঘা বাদ দিলে হলদিয়া, মহিষাদল, নন্দকুমার-সহ বেশ কিছু এলাকায় শুরু হয় বৃষ্টি। জানা গিয়েছে, এরই মধ্যে রামনগর থানা এলাকার কয়েকজন এ দিন তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় বনভোজন করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে তিন জন সমুদ্রে স্নান করতে নামেন। বার বার না করলেও তাঁরা শোনেননি।

এমনকি কর্তব্যরত নুলিয়ারা তাঁদের একবার সমুদ্র থেকে নিরাপদ স্থানে নিয়েও আসেন। কিছুক্ষণ পরে ওই তিন যুবক নুলিয়াদের নজর এড়িয়ে ফের সমুদ্রে স্নান করতে নামেন বলে অভিযোগ। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে তলিয়ে যেতে থাকলে নুলিয়ারা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করেন। এর পরেই স্থানীয় গোবিন্দকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। উদ্ধার হওয়া বাকি দু’জনের মধ্যে সবুজবরণ সাউ (২২) নামে এক যুবককে কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সুস্থ রয়েছেন বিকাশচন্দ্র জানা (৩৫)।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30