নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গাইঘাটার পর এবার মুর্শিদাবাদে এনকাউন্টারের ঘটনা। আজ দুপুরবেলা ফের ধুলিয়ানের বাজারে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি। সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। এনকাউন্টারে সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সামাউন শেখের মৃত্যু হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, সুজিত মণ্ডল খুনর ঘটনার পুনর্নিমানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সামাউনকে। সেখানেই পুলিশের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে ওই অভিযুক্ত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তখনই সামাউনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই অভিযুক্তের। দু’মাস আগে সুজিত মণ্ডলকে ধুলিয়ান বাজার এলাকায় খুন করা হয়েছিল বলে অভিযোগ। খুন করে ওই বিজেপি নেতার দেহের একেকটি টুকরো একেকটি জায়গায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সামাউনের নাম। তবে রাস্তায় এনকাউন্টার হয়নি। এলাকার একটি হোটেলের ঘরে পুনর্নির্মান করা হচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সামাউনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।










