"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এই টোটকায় নিমেষের মধ্যেই আপনার গলে যাওয়া ভাত হবে ঝরঝরে

Share

মিনাক্ষী দাসঃ ভাত রান্না করা খুব সহজ কাজ মনে হলেও ঝরঝরে ভাত বানানো বেশ কঠিন। কোন সময়ে ভাতের ফ্যান ঝরালে ভাত একেবারে ঝরঝরে হবে, সেটা আঁচ করতে বেশ দক্ষতার প্রয়োজন। সময় একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই ভাত গলে যায়। তাই প্রতিদিনই অনেককে এই সমস্যার সম্মুখীন হতে হয়।

আর গলা ভাত খেতে একদম ভালো লাগে না। অতএব ভাত ঝরঝরে থাকতেই হবে। তাই ভাত বেশী সেদ্ধ হয়ে গেলে এই পাঁচটি পদ্ধতিতে ভাত ঝরঝরে করবেন।


১) ভাত করার সময় ভাতে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করলে দেখা যাবে ভাত ঝরঝরে হয়েছে।

 

২) ভাতের চাল ধুয়ে সেদ্ধ করার সময় তাতে এক চামচ ভিনিগার দিয়ে দিলে নামানোর সময় দেখা যাবে ভাত ঝরঝরে হয়েছে।


৩)ভাতের ফ্যান ঝরিয়ে একটি মাইক্রোওয়েভে প্রায় দুই মিনিট ঘুরিয়ে নিতে হবে। এতে মাইক্রোওয়েভ ভাতের অতিরিক্ত জল শুষে নেবে আর ভাত ঝরঝরে হবে।

৪) ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে ওই পাত্রে একটি ছোটো বাটি করে নুন রেখে পাত্রটির মুখ ঢেকে দিতে হবে। তাতে নুন ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল শুষে নেবে। ফলে ভাত ঝরঝরে হয়ে যাবে।

৫) ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে তার উপর চারটি পাউরুটি টুকরো করে সাজিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে। এরপর পাত্রটি আবার গ্যাসের উপর দুই মিনিট রেখে দিতে হবে। এর ফলে পাউরুটি ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল শুষে নেবে। যার জেরে ভাত একেবারে ঝরঝরে হয়ে যাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930