"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কোথাও পথ অবরোধ তো কোথাও জ্বলছে টায়ার, অগ্নিগর্ভ মালদা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতেরবেলার পরে আজ সকালবেলা থেকে মালদার বিভিন্ন জায়গায় অশান্তির রেশ ছড়িয়ে পড়েছে। কোথাও পথ অবরোধ চলছে, তো কোথাও টায়ার জ্বলছে। আন্দোলনকারীদের মূল দাবী, ‘‘নথি থাকতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চলবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় পুলিশ সুপারের কনভয়ে থাকা এসকর্ট কার ভাঙচুর করার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে গাড়ির চালক রক্তাক্ত হন। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, যদুপুরে বিক্ষোভ-অশান্তির খবর পেয়ে পুলিশ সুপারের কনভয় যাচ্ছিল। এসপির কনভয়ের একেবারে সামনে থাকা গাড়িটিতে আচমকাই ইট ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই আঘাত লাগে চালকেরও। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার তুমুল অশান্তি চলে মোথাবাড়ির কালিয়াচকে। SIR-র কাজে যুক্ত বিচারকদের আটকে রেখে চলে তাণ্ডব। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্ট। ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্যকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে পরিকল্পিত বলে তোপ দেগেছেন মুর্শিদাবাদের সাগরদিঘির জনসভা থেকে।

আধিকারিক বদলের প্রসঙ্গও তুলে এনেছেন। নির্বাচন কমিশন নির্বাচনের আগে সিংহভাগ প্রশাসনিক আধিকারিক বদলে দিয়েছে।মমতার দাবী, ‘‘যাঁরা জেলাগুলিকে চিনতেন-জানতেন, ভোটের আগে তাঁদের সরিয়ে নতুন মুখ এনেছেন।’’ মমতার কথায়, ‘‘মুখ্যসচিব থেকে পুলিশ সুপার, সকলকে বদলে দিয়েছেন। যাঁরা কাজ করতেন, যাঁরা এলাকা চিনতেন-জানতেন, তাঁদের তামিলনাড়ু, কেরালায় পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সব কিছু সামলানো এত সহজ নয়।’’


এদিনও মালদার ইংরেজবাজার, মানিকচকে অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আবার কোথাও বাঁশ ফেলে অবরোধ কর্মসূচী চলেছে। এলাকাবাসীরা মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর এক নম্বর গ্রামপঞ্চায়েতের যদুপুর হাইস্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের অভিযোগ, ‘‘তারা বৈধ ভোটার অথচ তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে, মানিকচক স্ট্যান্ডেও শতাধিক মানুষ আন্দোলনে সামিল হয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031