"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার সাংবাদিকদের জন্য বাড়ানো হলো পুজোর বোনাস

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জন্য বড়ো ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুজোর সময় কলকাতার সাংবাদিকদের দুই হাজার টাকা দেওয়া হত। জেলার সাংবাদিকদের জন্য বরাদ্দ ছিল এক হাজার টাকা। এবার তা বাড়িয়ে তিন হাজার করা হল। প্রত্যেক সাংবাদিকই এই টাকা পাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা ও জেলার মধ্যে কোনও ভাগ রাখা হয়নি।

শুভেন্দু অধিকারী বলেন, “পুজোর সময় বিগত সরকার কলকাতার সাংবাদিকদের দুই হাজার টাকা ও জেলার সাংবাদিকদের এক হাজার টাকা করে দিত। এটা তিন হাজার করা হল। আবেদন করতে হত। জেলা ও কলকাতা আলাদা রাখা হল না। যাঁরা আবেদন করবেন, তাঁরা পাবেন।”

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বিগত সরকার যাঁরা অবসরপ্রাপ্ত সাংবাদিক, তাঁদের মাসে আড়াই হাজার করে পেনশন দেওয়া হত। ১৫০ জন বা ১৫৪ জন মতো পেতেন। বাজেটে ঘোষণা করা হয়েছিল ৫ হাজার করব। আমরা সেটা করেছি।” এই স্কিমে কী কী সুবিধা রয়েছে, তারও ঘোষণা করেছেন তিনি। যেমন, সকল সাংবাদিকরাই অন্তর্ভুক্ত থাকবেন। এই প্রকল্পটি সেইসব সাংবাদিকদের জন্য উপযোগী হবে, যাঁরা নিউজ ডেস্কে কাজ করেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031