"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার আরো স্মার্ট ও আলোময় হয়ে উঠবে মহানগরী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ রাজপথকে আরো বেশী ঝলমলে ও ‘স্মার্ট’ করতে কলকাতা পুরসভা বিশেষ উদ্যোগ নিয়েছে। শহরের রাস্তায় আলো জ্বলবে কখন আর নিভবে কখন, তা এবার থেকে কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ফলে শহরের কোনো আলো খারাপ হলে কম্পিউটারের এক ক্লিকের মাধ্যমেই তা ধরা পড়বে। অত্যাধুনিক এই ব্যবস্থার জন্য কলকাতা পুরসভা দেশের বিখ্যাত সংস্থার সঙ্গে হাত মেলাতে চলেছে।

পুরসভা সূত্রে খবর, গোটা শহরের আলোকে চারটি জোনে (উত্তর-মধ্য, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম) ভাগ করে নজরদারী চালানো হবে। এর জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম তৈরী করা হবে। নতুন এই ব্যবস্থায় কোনো এলাকার আলো খারাপ হওয়া মাত্রই বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাছে অ্যালার্ট চলে যাবে। বর্তমানে নাগরিকদের অভিযোগের উপর ভিত্তি করে কাজ করতে হয়। যাতে অনেকটা সময় নষ্ট হয়। নতুন এই প্রযুক্তি চালু হলে সমস্যা অনেকাংশে মিটে যাবে।

বর্তমানে কলকাতায় প্রায় তিন লক্ষ লাইট পোস্ট রয়েছে। এর মধ্যে গড়ে প্রায় পনেরো হাজার আলো কোনো না কোনো সময় অকেজো থাকে। যার কারণে দমদম, বালিগঞ্জ, বন্দর এলাকা, পিকনিক গার্ডেন ও ইএম বাইপাসের কিছু অংশ অন্ধকারে ডুবে থাকে। নতুন এই স্মার্ট ব্যবস্থা চালু হলে শহরের ‘ডার্ক জোন’ বা অন্ধকার এলাকাগুলি দ্রুত চিহ্নিত করে আলো ফেরানো সম্ভব হবে।


প্রাথমিক ভাবে আলিপুর এবং কালীঘাট এলাকায় এই পাইলট প্রজেক্ট শুরু হবে। TCS-এর আইওটি ভিত্তিক এই স্মার্ট সলিউশন ব্যবহার করলে বিদ্যুৎয়ের খরচ প্রায় সাতাশ শতাংশ কমানো সম্ভব হবে। এই প্রকল্প সফল হলে ধাপে ধাপে শহর জুড়ে তা চালু করা হবে।

পুরসভার মেয়র পারিষদ (আলো) সন্দীপ রঞ্জন বক্সি এই প্রসঙ্গে জানান, ‘‘অত্যাধুনিক এই ব্যবস্থা নিয়ে আলোচনা বর্তমানে প্রাথমিক স্তরে রয়েছে। অনেক সংস্থার সাথেই কথা বলা হয়েছে। টাটা আমাদের একটা অফার দিয়েছে। সেটা নিয়ে কথা হয়েছে। ফিলিপ্সের সাথেও কথা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’ এর আগে চণ্ডীগড় ও নয়ডায় এই ব্যবস্থা সফল ভাবে কার্যকর হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930