"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার জুনিয়র চিকিৎসকরা পাঁচ দফা দাবী পেশ করলো নবান্নে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মুখ্যসচীবের চিঠির পরে এবার জুনিয়র চিকিৎসকরা আরো পাঁচ দফা দাবী বেঁধে দিলেন। শর্তে জানানো হয়েছে, “জুনিয়র চিকিৎসকরা ত্রিশ জনকে নিয়ে নবান্ন যেতে চায়। গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। আগে থেকে নির্দিষ্ট করা পাঁচ দফা দাবী নিয়েই আলোচনা করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে হবে।” ইতিমধ্যে নবান্নে পাঠানো ই-মেলে এই পাঁচ দফা দাবীর কথা জানানো হয়েছে।

এদিন সকালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়ে নবান্নে চিঠি দিয়েছিলেন। এরপর দুপুরবেলা ৩ টে ৩০ মিনিট নাগাদ জানানো হয়, “বৈঠক হতে পারে। কিন্তু বারো থেকে পনেরো জন জুনিয়র চিকিৎসক আসতে পারবেন। সন্ধ্যাবেলা ৬টার মধ্যে আসতে হবে।” এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা সেই চিঠির পাল্টা চিঠি দিলেন। এই শর্ত মানলেই তবেই তারা বৈঠকে যোগ দেবেন।


প্রসঙ্গত, তিলোত্তমা কাণ্ডের আবহে পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। অবস্থান এখনও চলছে। এরই মধ্যে নবান্ন-আন্দোলনকারীদের স্নায়ু যুদ্ধের পারা ক্রমেই চড়ছে। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।

এদিন এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা জানাচ্ছেন, যদি বৈঠক হয় তাহলে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির ৩০ জন সদস্য যাবে এই বৈঠকে যাবে। আন্দোলনকারীদের তরফে কিঞ্জল নন্দ বলছেন, “যে মিটিংয়ের প্রস্তাব এসেছে সেখানে গেলেও আমরা ককোনও সিদ্ধান্তে পৌঁছাব না। মিটিং শেষে আমরা আমাদের অবস্থান মঞ্চে পৌঁছাব। তারপর এখানে সকলের সঙ্গে কথা বলব। তারপর আমরা আমাদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ নিয়ে আমাদের মতামত জানাব।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728