"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার রুশ বাহিনীর নজরে পূর্ব ইউক্রেনই হলো মূল কেন্দ্রবিন্দু

Share

ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ ইউক্রেনে প্রথম পর্যায়ের সামরিক অভিযান সমাপ্ত বলে ঘোষণা করলো রাশিয়া। আপাতত আক্রমণের অভিঘাত কিছুটা কমানোর কারণেই রুশ ফৌজের অগ্রগতি থমকে গিয়েছে বলে অনেকে মনে করছেন।  

রুশ সেনার ‘ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ’ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় এক মাসের যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘সাধারণ ভাবে সেনা অভিযানের প্রথম পর্যায়ের প্রধান কাজগুলি শেষ হয়েছে। আমরা এখন মূল লক্ষ্য অর্জন অর্থাৎ ডনবাসের (ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে একত্রে ‘ডনবাস’ বলা হয়) মুক্তির জন্য পূর্ব ইউক্রেনের দিকে বেশী গুরুত্ব দিচ্ছি।’’  


উল্লেখ্য যে, গত ২৪ শে ফেব্রুয়ারী রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করেছিল। এর তিন দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত মস্কো পূর্ব ইউক্রেনের ডনবাসে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি।


প্রসঙ্গত, ইউক্রেনে সেনার একটি সূত্র উদ্ধৃত করে সে দেশের সংবাদপত্র ‘দ্য কিভ ইন্ডিপেন্ডেন্ট’ দাবী করেছে, আগামী ৯ ই মে ভ্লাদিমির পুতিন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিনের পথ অনুসরণ করে ইউক্রেন অভিযানে ইতি টানতে পারেন।


কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ওই তারিখেই স্তালিন সরকারী ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন। এখনো রাশিয়া জুড়ে ৯ ই মে উৎসব পালিত হয়। 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930